জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮ ) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ) রাতে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। মৃতের পরিবারের স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় রুমা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে ।
ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM