৭ মার্চ এবং ১৫ আগস্ট ছুটি বাতিলের বিপক্ষে সমাবেশে অতর্কিত হামলা
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
শনিবার ১৯ অক্টোবর জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২৫–৩০ জন। এ সময় পাশ থেকে ২৫–৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে ৬–৭ জন আহত হয়।
কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি–জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM