নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার ( ১৮ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন এই কারাদন্ড দেন ।
দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর গ্রামের শেখ ছমুরের ছেলে শেখ রিপন (৩০) ও একই ইউনিয়েনের চরবলাশিয়া গ্রামের নালু ফকিরের ছেলে মুজিবর ফকির (৫০) । এ সময় তাদের ব্যবহৃত নৌকা ও ৪৫০ মিটার জাল জব্দ করা হয়।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিন করে জেল ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM