রিফা এইচএসসিতে মানবিকে রাজশাহী বোর্ডে প্রথম।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলার পুঠিয়ার মেয়ে সাদিয়াহ তাসনিম রিফা ২০২৪ সালে এইচএসসিতে মানবিক শাখায় রাজশাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে ।
সে পুঠিয়া পৌরসভার ৭নং কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের বাংলাদেশ বিমানবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট আব্দুস সালামের ছোট মেয়ে। সাদিয়ার মা ফাহমিদা পারভীন একজন গৃহিণী
মেধাবী সাদিয়া পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে ২০১৬ সালে গোল্ডেন জি পিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০১৯ সালে ৮ম শ্রেণীতে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপি এ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
একই বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসিতে বিজ্ঞান শাখায় গোল্ডে জিপিএ-৫ এবং ২০২৪ সালে এইচএসসিতে মানবিক শাখায় রাজশাহী কলেজ থেকে ১২৫৩ নম্বর পেয়ে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করে।
ভবিষ্যতে রিফা আইন বিভাগে পড়াশোনা শেষ করে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই । রিফার মা-বাবা রিফার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM