সেফটি ট্যাংকে কাজ করার সময় দুই জন শ্রমিকের মৃত্যু।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সাভারে নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংকিতে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার উভয়েই ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটি ট্যাংকের ভিতরে কাজ করতে আনিসুর নামে এক নির্মাণ শ্রমিক নামেন। এর বেশ কিছু সময় পর সেফটি ট্যাংকির ভেতরে তার কোন সাড়া শব্দ না পেয়ে সাইফুল আবার ট্যাংকের ভিতর নামে। আবার কিছু সময় পরে দুজনের কারো কোনো সারা শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করেন। সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেফটি ট্যাংকি থেকে দুই নির্মাণ শ্রমিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM