অগাস্ট ১৫, ২০২৩, ৪:১১ পি.এম
রাজবাড়ীতে আদালত থেকে বের হওয়া যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা – নয়া কণ্ঠ

রাজবাড়ীতে আদালত থেকে বের হওয়া যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা -
স্টাফ রিপোর্ট,রাজবাড়ী
রাজবাড়ীর আদালতে হাজিরা দিয়ে বের হওয়া মোঃ বকুল ফকির (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৮ জনকে চিহ্নিত করে এবং ৫/৬ জন আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন, আহত বকুল ফকির ভাই মান্নান হোসেন। বকুল রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার রমজান ফকিরের ছেলে।
মামলার আসামিরা হলো, দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের বারেক বিশ্বাস ছেলে মোঃ সোহাগ, মৃত আরজান বিশ্বাসের সছেলে বারেক বিশ্বাস, বারেক বিশ্বাসের স্ত্রী মোছাঃ হালিমা বেগম, মোঃ হাসান, মৃত সেকেন আলী প্রামাণিকের ছেলে মোঃ ফারুক প্রামাণিক, সিংগা বাজারের কদম আলীর ছেলে আল আমিন, আলীপুরের রিয়াদ ও কুটিরহাটের মোঃ সাইফুল।
জানাগেছে, গত রবিবার দুপুর পৌনে ২টার সময় রাজবাড়ী আদালত এলাকার শিল্পকলা একাডেমির বিপরীত পাশে আতিয়ারের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ বকুল ফকির সে সময় রাজবাড়ী আদালত থেকে মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে প্রধান সড়কের উঠার আগেই মামলার অপর পক্ষ সদর উপজেলার কৃষ্টপুর শ্রীপুর এলাকার বারেকের ছেলে মোঃ সোহাগের নেতৃত্বে একদল দূর্বৃত্ত এলোপাথারী ছুরিকাঘাত করে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরবর্তী আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে রক্ষা করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে বকুল চিকিৎসাধিন রয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই ফারুক হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM