রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেফতারকৃতরা হলেন মাইনুল ইসলাম দিপু (২৬) ও মো: নিশান অরফে সোহান (২৫)। মাইনুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ও নিশান মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজি পাড়া এলাকার মো: স্বপন শাহের ছেলে। বৃহস্পতিবার সকাল দশ টার সময় তাদের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM