মুজিবনগরে পরিত্যাক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ।
মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরের মুজিবনগরে পরিত্যাক্ত অবস্থায় বিজিবি চৌকস দল ২৮৩ বোতল নিষিদ্ধ মাদক ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ।
১৭অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০-৩০মিনিটের সময় মুজিবনগর বিজিবি ক্যাম্পের একটি টহল টিম মুজিবনগর উপজেলা সোনাপুর সীমান্তের ১০৫ /৩ এস পিলার, সোনাপুর গ্ৰামের মাঝপাড়া কবর স্থানের পাশে লিচু বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করে।
মুজিবনগর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবুল বাশার জানান,ভারত থেকে সোনাপুর মাঝ পাড়া সীমান্ত দিয়ে একটি ফেন্সিডিলের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল টিম অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কবরস্থানে পাশে লিচু বাগানের মধ্যে ফেন্সিডিল গুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেন্সিডিল মুজিবনগর থানায় জিডি করা হবে এবং ফেনসিডিল গুলো বিজিবি সেক্টরে জমা দেওয়া হবে জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM