আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি আটক
মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আফাস (৩০), পলাশ (৩৫), রনি (২০), আমিনুল (২৭) ও মো: শাকিল। সকলেই রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার বাসিন্দা
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত সোয়া ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, মতিহার থানার চর শ্যামপুর এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ১৬ অক্টোবর ২০২৪ দিবাগত রাত দেড়টায় মতিহার থানার চর শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM