
মোঃ সুজন খন্দকার, স্টাফ রিপোর্টার ঃ মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে, পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি ইলিশ মাছ ধরা ইঞ্জিন চালিত নৌকা,২ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশসহ ৪ জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌপুলিশের সদস্যরা। যার মুল্য ১লাখ ২০ হাজার টাকা। পরে স্থানীয় একটি এতিমখানা ইলিশগুলো দান করা হয়েছে।
বুধবার (১৬ই অক্টোবর) পদ্মা নদীর মাঝখানে গোয়ারীয়া এলাকা হতে তাদের আটক করা হয়।
ধৃত আসামীরা হলো,পাবনা জেলার সোজানগর থানাধীন হাটখালি গ্রামের মৃত সেকেন সেখের ছেলে ০১। মোঃ খলিল শেখ (৫২), মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে ০২। মোঃ মফিজুল শেখ (৪৫), মোঃ আব্দুল রাজ্জাক খান এর ছেলে ০৩। মোঃ মিরাজ হোসেন (৩০), ও মোঃ রশিদ মোল্লার ছেলে ০৪। মোঃ মমিনুল মোল্লা (২৬)।
তবে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়মিত অভিযান থাকবে বলে জানিয়েছেন নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ওসি সাইদুর রহমান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM