খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান পটুয়াখালীতে র্যাবের হাতে গ্রেপ্তার
কয়রা,খুলনা(প্রতিনিধি)
সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৬ ও র্যাব-৮–এর একটি যৌথ দল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন রশীদুজ্জামান। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পদটি হারান। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM