সুজন খন্দকার স্টাফ রিপোর্টার ঃ বুধবার (১৬ই অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ শহরে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে জিন্নাহ কবির বলেন,মিথ্যা,বানোয়াট ও অপপ্রচার করছে কিছু স্বার্থলোভী বিএনপির নামধারী আওয়ামী লীগের দালালেরা। তারা জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার পায়তারা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে,সেইসাথে মাঠে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করতে হবে বলে জানান তিনি।
প্রায় ৩ ঘন্টা চলা এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির। এতে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক,শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা যুবদলের আহবাহক কাজি মুস্তাক হোসেন দিপু,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সহ তৃনমুলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM