আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা, নরসিংদী জেলা
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান।
এ সময় বক্তব্য দেন-উপজেলা ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে উপজেলা মাঠে কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় সে বিষয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM