অক্টোবর ১৩, ২০২৪, ৬:০৫ পি.এম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
"মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে" স্লোগানে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে দৌলতদিয়া পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগের দিন দৌলতদিয়া ফেরিঘাটে সচেতনতামূলক সভা করা হয় বলে নদীতে কোন মাছ ধরা নৌকা দেখা যায় নি।
অভিযান পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখসহ নৌপুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী কর্মী।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যােতি বিকাশ চন্দ্র বলেন, রোববার মধ্যরাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত পদ্মা নদীতে ২২ দিন ইলিশ মাছসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। নিষিদ্ধের কয়েকদিন বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে। অভিযান চরাকালীন চলাকালীন সময়ে যদি কেউ আইন অমান্য করে মাছ শিকার করে তাহলে তাকে জেলসহ জরিমানা করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM