মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এক বর্ধিত সভায় ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। শুক্রবার (১১ অক্টোবর ) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কমিটি গঠন করা হয়।
ব্যবসায়ী মোঃ শামীমুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ তৌফিকুর রহমানকে যুগ্ন-আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন মোঃ হাসেম আলী, মোঃ সালাউদ্দিন (ভোলা) এবং মোঃ মামুনুর রশিদ।
দেশের চলমান পরিস্থিতিতে বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় ও ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহযোগিতা প্রদানের লক্ষে বর্ধিত সভা অনুষ্টিত হয়।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান।
এছাড়াও এসময়, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ ইকবাল সিমন, ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, মোঃ আলী আকবর, মোঃ হাসান রসুল, আবু হোসেন কাকন, মোঃ রাশেদ খান, মোঃ বিল্লাল হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM