অক্টোবর ১১, ২০২৪, ৭:৪০ পি.এম
গোয়ালন্দে বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শনে কেন্দ্রীয় কৃষক দলের নেতা। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শনে কেন্দ্রীয় কৃষক দলের নেতা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেন রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ দৌলতদিয়া বাজার সার্বজনীন মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ পূজা উদযাপনের বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন বালক সমিতি পূজা মন্ডবসহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সারে ৪ টায় দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে দৌলতদিয়া রেষ্ট হাউজ চত্বরে মতবিনিময় সভা শেষে মন্দির পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ খালেক বেপারী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আমিন সরদার। সভায় রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM