রূপগঞ্জে সীমানা প্রাচীর ভেঙ্গে সম্পত্তি দখলের অভিযোগ
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার নূর মোহাম্মদ এর পৈত্রিক সম্পত্তির সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল ৯ অক্টোবর নূর মোহাম্মদের মেয়ে মোসাঃ তানজিলা আক্তার বাদী হয়ে একই এলাকার মৃত শাহজাহানের ছেলে আল-মামুন (৩০), তুহিন (৪৬), আল-আমিন (৩৬), ফয়জুদ্দিনের ছেলে টিটু (৩৮), মামুনের ছেলে হাবিবের (২৩) বিরুদ্ধে রূপগঞ্জ থানা ও সেনাবাহীনির কাছে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আল-মামুন, তুহিন ও আল-আমিনসহ তাদের সহযোগিরা নূর মোহাম্মদের পৈত্রিক সূত্রে মালিকানাধীন সাড়ে ১৭ শতাংশ সম্পত্তি দখল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর আল-মামুনের নেতৃত্বে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন, ছুরি, লোহার রড, হকস্টিক, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নূর মোহাম্মদের সম্পত্তির সীমানা প্রাচীর ভাংচুর করে বাঁশের খুটি স্থাপন করে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন হয়। এসময় নূর মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা নূর মোহাম্মদের পরিবারের সদস্যদের মাটিতে পূতে রাখবে বলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM