ট্রাক ট্রলি সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ীতে যুবক নিহত।। আহত দুই
জিয়াউল কবীর:
জেলার গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহতের নাম মাসুদ রানা(৪০)। তিনি পেশায় ট্রলি চালক।তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার, হড়গ্রাম'র আব্দুল মান্নানের ছেলে। আর আহতরা হলেন রাকিব (২৩) পিতা নুরুল ইসলাম। তার বাড়ী চাইপাড়া প্রেমতলী। অপর আহত ব্যক্তি সাগর আলি (২২) পিতা জিয়ারুল ইসলাম। বাড়ী হাটখোলা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
আজ বুধবার সকাল পাঁচটার দিকে ইট বোঝায় কৃত একটি টলি রাজশাহীর দিকে আসছিল অপর একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো ট২২ -৫১২৭ ঢাকা থেকে চাঁপাই এর উদ্দেশ্যে যাচ্ছিল।এমতাবস্থায় রাজশাহী মহাসড়কের উদপুর নামক স্থানে উভয় গাড়ী পৌঁছালে মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। প্রেমতলির ফাড়ী পুলিশ ঘটন স্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে বলে জানা গেছে।
ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকছুূুদুর রহমান সাংবাদিকদের জানান পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের ছোট ভাই বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় উক্ত বিষয়ে হত্যা মামলা দায়ের করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM