অক্টোবর ৮, ২০২৪, ১০:৩৪ পি.এম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৪ যুগ পূর্তিতে কেক কেটে উদযাপন। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৪ যুগ পূর্তিতে কেক কেটে উদযাপন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
"নিশ্চিত আগামীর নির্ভরতায়" স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় প্রতিষ্ঠানের ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে গোয়ালন্দ কাঁচা বাজার সংলগ্ন আইএফআইসি ব্যাংক পিএলসি শাখায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার ম্যানেজার সোহরাব হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাধারণ সম্পাদক মো. খোকন শেখ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ, ব্যাবসায়ী মো. ফিরোজ জোয়াদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিরা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও মঙ্গল কামনা করে বলেন, আইএফআইসি একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংক। ব্যাংকের সেবার মান অনেক ভালো। আমরা এই ব্যাংকের গর্বিত গ্রাহক হতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM