
ক্ষত-বিক্ষত করে দিয়েছে আমাকে সহস্রাব্দের নিষ্ঠুরতা ;
আমি ঘুমুতে পারি না।
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে আমার দুটো শান্ত আঁখি;
বারংবার বীভৎস স্বপ্ন দেখে আঁতকে উঠি।
আমি ঘুমুতে পারি না।
কেউ কি বলবে এ কথা মিথ্যে?
প্রতিদিন কত যে স্বপ্ন দেখি জেগে জেগে;
যেন স্বপ্ন দেখি আর ভেঙে যায় কতবার;
ভেঙে যায় আর শুরু করি।
এভাবেই দিন চলে যায় স্বপ্ন দেখা আর ভাঙা-গড়া।
আমি ঘুমুতে পারি না।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM