দৌলতদিয়া মডেল হাইস্কুলে শিক্ষা ও মেধা বিকাশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মডেল হাইস্কুলে "শিক্ষা ও মেধা বিকাশ শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সেমিনারের আয়োজন করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জালাল হোসাইন।
সেমিনারে ছাত্র-শিক্ষক-অভিভাবকের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারি শিক্ষক আবুল কাশেম, জামাল উদ্দিন মোল্লা, ইয়াসিন আলী শেখ, আবুল বাশার, রমজান আলী, শামীম শেখ, জুয়েল রানা, অভিভাবক প্রতিনিধি আঃ লতিফ, চম্পা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম রেজা, জাহাঙ্গীর কবির নানক, রফিকুল ইসলাম, আরিয়ান জনি, রকিবুল ইসলাম রনি প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM