রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক।
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি
সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ০২ অক্টোবর বুধবার বিকাল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউল ইসলাম মন্ডল।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM