1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

চাঁপাইনবাবগঞ্জে মাছ চুরির অপরাধে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাছ চুরির অপরাধে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়ন মাধবপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে রকুল, মন্টুর ছেলে মান্নান, মৃত মুসলিম উদ্দীনের ছেলে রুহুল আমিন, মৃত আশোক মোল্লার ছেলে আলফাজ সহ তাদের ভাড়াটিয়া ১৪-১৫ জন গুন্ডা সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে মাধবপুর মোজার ৫৩৭ নং দাগে অবস্থিত শিবপুকুর নামক একটি জলাশয় থেকে আনুমানিক ১৫ মন মাছ চুরি‌র অভিযোগ উঠেছে।

পৈত্রিক সূত্রে পাওয়া জমির প্রকৃত মালিক মোঃ জসীম উদ্দিন বলেন দীর্ঘদিন থেকে উক্ত পুকরটিতে মাছ চাষ করছি। ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হওয়ার পর হঠাৎ একদিন উপরে বর্ণিত সন্ত্রাসী বাহিনী দল আমার পুকুরটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলে আমি উপস্থিত থাকার কারণে ব্যর্থ হন। এমতাবস্থায় ঘটনার দিন গিয়ে রাতে সন্ত্রাসী বাহিনী দল আমার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সব মাছ চুরি‌ করে নিয়ে যায়। মাধবপুর গ্রামের মৃত রশিদুলের ছেলে পাতান ও হেবজুরের ছেলে খাইরুল মুঠোফোনে আমাকে মাছ মারার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেন মাছ মারলেন এ কথা বললে সন্ত্রাসী বাহিনীরা বলেন এখান থেকে চলে যা না হলে প্রানে মেরে ফেলবো। আইনের প্রতি শ্রদ্ধা রেখে জীবন বাঁচাতে আমি পালিয়ে এসে থানায় গিয়ে এজাহার দায়ের করি ।

মাছ চুরির বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের পক্ষে-রকুল বলেন আমরা জামালের কাছে থেকে পুকুর কিনে নিয়েছি আমার কাগজ আছে আর আমরাই মাছ ছেড়েছি আমরাই মেরেছি। মাছ মারতে যারা আমাদের বাধা দিচ্ছে তাদের কাগজের রেকর্ডে ভুল আছে।

এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD