কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ গ্রেফতার ৫জন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজালসহ ৫ নেতাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব ১৪। মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার অন্য ৪ জন হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার,সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী৷জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের করা মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে জানা যায়৷
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM