1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

আরএমপি পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুইটি অস্ত্রসহ একটি রাবার বুলেট উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গতকাল ০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভিতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বস্তার ভিতর থেকে দুইটি অস্ত্র (শর্টগান) ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে দুস্কৃতিকারীরা ১৬৪ টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ যাবৎ ১৪৬ টি অস্ত্র উদ্ধার হয়েছে।

অস্ত্র উদ্ধার তথ্য দিয়ে সহযোগিতা করায়  আরএমপি’র কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আরএমপি ও যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD