1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের কর্মবিরতি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পরিষদের কর্মবিরতি ও অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালিত হয়।

সরকারি সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারি (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের এক ও অভিন্ন কারিকুলামে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে এ কর্মসুচীতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনে কর্মরত সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও নাচোল উপজেলার এলজিইডি অফিসে কর্মরত সার্ভেয়ার আব্দুল হাকিম।

বক্তারা বৈষম্য দুর করে সকল সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ গ্রেডে করার জোর দাবি জানান।

কর্মবিরতি ও অবস্থান কর্মসুচীতে নাচোল উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোঃ রাজিব, সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার গোলাম সাকলায়েন, গণপূর্ত অফিসের সার্ভেয়ার নাজমুল হোসেন, এলজিইডি গোমস্তাপুর উপজেলার সার্ভেয়ার শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার শামীম রেজা, শিবগঞ্জ ভুমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD