1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করলেন পুলিশ কমিশনার।

রাজশাহী ব্যুরো ঃ”একটি গাছ একটি প্রাণ, এই নিয়ে গড়বো সবুজ গ্রাম, সবুজের মাঝে সতেজ নিশ্বাস আমরা জোগাবো বিজয়ের আশ্বাস” এই স্লোগানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার।

আজ ০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় আল-আকসা ডেভেলপার্স (প্রা:) লি.-এর আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন আল-আকসা (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান মো: সালেউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান কাজী।

পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে গ্রীণ হাউজ ইফেক্ট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ বাড়ছে অক্সিজেনের চহিদা বাড়ছে, দৈনন্দিন জীবনে বিভন্ন প্রয়োজন মেটাতে গাছের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে প্রত্যেককে গাছ লাগাতে হবে। তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহ্বান জানান। বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করায় আল-আকসা (প্রা:) লিমিটেডকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে পুলিশ কমিশনার উপস্থিতিদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ জাতের এক হাজার চারা বিতরণ করেন এবং আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বকুল গাছের চারা রোপণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD