তানোরে এ্যাডভোকেট জাকিরের মামলায় ৭ জন জেল হাজতে!
মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল হাট এলাকার অ্যাডভোকেট জাকির হোসেনকে সন্ত্রাসী স্টাইলে মারধরের ঘটনার মামলায় ৭ জন জেল হাজতে। ১ লা অক্টোবর মঙ্গলবার কোয়েল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সহ ২০ জন আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করলে অধ্যক্ষ মিজানুর রহমানসহ সাত জন আসামি সি ডাব্লু মূলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণ করেন । হাজতী আসামি (১) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান (২) মোঃ মিলন( ৩)মোঃ মমিন (৪)মোহাম্মদ মুজাহিদ (৫) মোঃ শফিকুল হক শফি (৬) মোঃ মোস্তাফিজুর রহমান (৭)মোঃ জামানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM