আরএমপি ডিবি'র অভিযানে ভাংচুর ও লুটপাটের অভিযোগে আসামী গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি হলেন মো: এমদাদুল হক (৪৮) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তর পাড়ার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত সোয়া ১ টায় (গতকাল দিবাগত রাত) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এমদাদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM