তানোরে সোনালী সংঘ ক্লাব এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠিত
আজিজুর রহমান, তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌর সদরস্থ্য আমশো মথুরাপুর ও তাতিয়াল পাড়া সমন্বয়ে গঠিত সোনালী সংঘ ক্লাব এর পূর্বের কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে গতকাল ২৮- সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫-০০ মিনিটে তানোর পৌর সদরস্থ্য আমশো সোনালী সংঘ ক্লাব মাঠে ময়েজ উদ্দিন মোল্লা (পুর্বের কমিটির সভাপতি) এর' সভাপতিত্বে, আমশো মথুরাপুর ও তাতিয়াল পাড়া সমন্বয়ে গঠিত সোনালী সংঘ ক্লাব এর পূর্বের কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ ওবায়দুর মোল্লা কে আহ্বায়ক, সাবেক কমিশনার মশিউর রহমান কে সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহবুব আলম, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান ও মোঃ আব্দুল মালেক মন্ডল কে সদস্য সচিব নিযুক্ত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM