দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না: রিজভী।
ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনা কে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে সেটার ফল ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না এটা বাংলাদেশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমাবেশে তিনি একথা বলেন।
এ সময় তিনি শেখ হাসিনা হাজার হাজার টাকা উন্নয়নের নামে ঋণ নিয়ে লোপাটের চিত্র তুলে ধরে বলেন, ঘনিষ্ঠজনদের দিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে সেই টাকা রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, ড. ইউনুসের অন্তর্র্বতী কালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এই বিষয়টি ড. ইউনুস কে স্মরণ রাখতে হবে।
রিজভী বলেন, এই সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনো যুবলীগ ছাত্রলীগের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি করা হবে।
সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM