নেত্রকোণার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেংগুড়ায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি ৩১ ব্যাটিলিয়ান-এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সীমান্তের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলমাকান্দার লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে নেত্রকোণা ব্যাটালিয়ান -(৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৩১-বিজিবির সহকারী পরিচালক আউয়াল হোসেন,
কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম। মতবিনিময় সভার আগে সীমান্তবর্তী এলাকায় অসহায়, দরিদ্র জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক নারী পুরুষকে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। পরবর্তীতে বিজিবি জোয়ানরা দূর্গম সীমান্ত এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে দায়িত্ব পালন করে, তা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সরেজমিনে পরিদর্শন করানো হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM