1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন হস্তান্তর। প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর।  রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার।   ঈদ আনন্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।         রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার।        জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে। রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার। নিয়ামতপুরে বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।    রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ।  

রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী সদর উপজেলার বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়ার আহ্বানে সদর উপজেলার পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সদর উপজেলা বিএনপির আঞ্চলিক পার্ট অফিসে সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আসলাম মিয়ার আহ্বানে সদর উপজেলার বিএনপি আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, সাংবাদিক মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুজিত কুমার নন্দী, কার্তিক চন্দ্র কুণ্ডু, সুব্রত কুমার ভদ্র বুলু প্রমুখ। সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী।

সভায় এ্যাড. আসলাম মিয় বলেন, আগামী কয়েকদিনের পর হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আমি সংখ্যালঘু বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি, লাল সবুজের পতাকার জন্ম গ্রহণকারী সকলেই বাংলাদেশী। প্রত্যেকে নিজ নিজ উৎসব পালন করা তার নাগরিক অধিকার। আমি ও আমার দলীয় নেতা কর্মীদের এই ধর্মীয় উৎসব পালন জন্য সহযোগিতা থাকবে। তিনি রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার ১৩৫ টি পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD