জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, সাধারন সম্পাদক মাসুদ রানা ও রেড ক্রিসেন্টের প্রতিনিধি মিনহাজুল ইসলাম মানিক।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM