ইসলাম ও মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নেত্রকোণায় খেলাফত ছাত্র আন্দোলনের বিক্ষোভ
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি:
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে ভঅরতের বিজেপি সরকারের দুই নেতা কতর্ৃক অবমাননাকর মন্তব্য ও কটৃক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ খেলাফত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার বাদ জুম্মা হযরত হাফেজ্জী হুজুর (রহ:) এর ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোণা সদর শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফ্তাহুল উলুম মাদরাসার সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করে। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত
আন্দোলন নেত্রকোণা জেলা শাখার নেতা মাওলানা আনোয়ার শাহ্, ওলামা মাশায়েখ পরিষদের নেতা মাওলানা গাজী আবদুর রহীম, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা হাফেজ শরিফুল হক, ফাহিম রহমান পাঠান, হাফেজ সাকিবুল হাসান, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ভারত সরকারকে বিশ্বের মুসলমানদের
কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM