কাজী শাকিলের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কমিটি পুন:গঠন করা হয়েছে। ২০২০ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে মনোহরদীর কৃতি সন্তান,মনোহরদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম নজরুল ইসলাম বাদশা প্রফেসার এর সুযোগ্য সন্তান, ভয়েজবিডি২৪ ডটকমের সম্পাদক ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই সারাদেশে সংগঠনটি ব্যাপক সারা পাচ্ছে।
আর সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ২৪ ডটকম এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ।সংগঠনটি সারা বাংলাদেশের তৃণমূলের পেশাদার সাংবাদিকদের একটি সেতুবন্ধন ও তাদের অধিকার আদায়ে আরও বেশি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ ব্যাপারে সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বলেন,বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সকল সদস্যদের সহযোগিতা পেলে সকলকে নিয়ে সোনার বাংলা বিনির্মানে সচেষ্ট থাকব।এ ছাড়াও তিনি সাংবাদিকদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে নিজেদেরকে পেশাদার সাংবাদিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানে সকল শ্রেণী পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM