১৬ বিজিবি সচেতনতা মূলক মতবিনিময় সভা।
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশার নিতপুর সিমান্তে অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকা নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৮৮৩৩ সুবেদার মোঃ মুনসেদ আলী এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ ১৫০ জন উপস্থিত ছিলেন। উক্ত সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন ,বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে উক্ত মতবিনিময় সভা শেষ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM