শেরপুরের নালিতাবাড়ী অটোচালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা।
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে চালককে হত্যার উদ্দেশ্যে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার ২৫ সেপ্টম্বর রাতে চালকের গলা কাটার পরপরই সন্দেহভাজন হিসেবে স্থানীয় জনতা পৃথক স্থান থেকে ৪ জনকে আটক করে পুলিশের দেয়। পরে বৃহস্পতিবার মামলা দায়ের করে ওই ৪ জনকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, শেরপুর সদর উপজেলার বরাটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন (১৮), শাহিন মিয়া ছেলে মনিরুজ্জামান (১৫), মোবারকের ছেলে শান্ত (১৪) ও নালিতাবাড়ী উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের রহিদুলের ছেলে তারেক (১৮)।
স্থানীয়রা জানায়, জেলার নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লার অটোচালক সুলতান মিয়া নিজের অটোরিকশা নিয়ে ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক নয়টার দিকে আন্ধারুপাড়া থেকে নয়াবিল আসছিলো। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় যাত্রী বেশে ওই অটোরিকশায় উঠে ওই চার কিশোর দূর্বৃত্তর। এসময় তারা চাকু দিয়ে অটোচালকের গলায় আঘাত করে ও অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অটোচালকের চিৎকার ও ধস্তাধস্তিতে অটোরিকশা ফেলে দৌড়ে পালায় তারা। ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে স্থানীয়রা এসে গুরুতর আহত সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই এলাকাবাসি নালিতাবাড়ির গড়াকান্দা ও বাঘবেড় এলাকা থেকে লিখন, মনিরুজ্জামান, শান্ত ও তারেককে আটক করে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকা বাসী। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, জড়িতরা নিজেদের নির্দোষ বানাতে গল্প বানাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সাথে তারা জড়িত বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM