গোয়ালন্দে যৌনকর্মী নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়ার যৌনকর্মী নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অসহায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অসহায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার সাব ইনস্পেক্টর মো. আব্বাস উদ্দিন, কেকেএস প্রজেক্ট ম্যানেজার মো. শাহাদৎ হোসেন, কেকেএস প্রজেক্ট কোর্ডিনেটর রুমা খাতুন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, গণমাধ্যমকর্মী মো. সাজ্জাদ হোসেন প্রমুখসহ গোয়ালন্দ ঘাট থানার অন্যান্য সদস্য ও যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।
যৌনকর্মীদের মধ্যে পূর্ণিমা বেগম, শাহনাজ পারভীন ও মর্জিনা বেগম ময়না বর্তমান পরিস্থিতিতে যৌনপল্লীর বিভিন্ন সমস্যার কথা উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে তুলে ধরেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM