রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি হলেন মো: অনিক (২৬)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরইল এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
আজ ২৫ সেপ্টম্বর ২০২৪ খ্রি: বিকাল ৩ টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) -এরএকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা রয়েছে। বর্তমানে সে বোয়ালিয়া থানার একটি মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।
গ্রেফতাকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM