পোরশায় বাস দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নিতপুর টু ঢাকা গামী বাসের চাপায় পোরশা ব্রাক অফিসের সামনে একজন বাইক চালকের মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, মঙ্গবার দিবাগত রাত ০৮:৩০ মিনিট ঢাকা কোচের সাথে সারাইগাছি থেকে নিতপুরগামী এক বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু হয়।
মৃত ব্যক্তি সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামের ফুলচানের ছেলে মোঃ আলমগীর। সংঘর্ষ হলে বাইক চালকের মাথা থেতলে যায় এবং সেখানেই মারা যান।
বর্তমান তিনি কালাই বাড়ি গ্রামে শ্বশুরবাড়ি থাকতেন সেখানে স্বর্ণকারের ব্যবসা করতেন।
এ ব্যাপারে পোরশা থানা অফিসার ইন চার্জের কাছে জানতে চাইলে এর সত্যতা স্বীকার করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM