সাবেক শিল্পমন্ত্রী গুলশান থেকে গ্রেপ্তার
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
আজ বুধবার ২৫ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রি.সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গুলশান থেকে ভোরে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে রাজধানীর গুলশান থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান গত ৪ ই আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগের দায়ের করা মামলায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM