
এই বাংলায় জন্মেছি আমি,
এই বাংলা আমার।
এই বাংলা দিনের সূর্য,
রাতের চন্দ্র তারা।
এই বাংলা মাঠের শষ্য,
সবুজের ঢেউ খেলা।
এই বাংলা নীল আকাশে,
পাখিদের ডানা মেলা।
এই বাংলা হেমন্তের সকাল,
চাষির মুখের হাসি।
এই বাংলায় নদীর বুকে মাঝি,
পাল তুলে নৌকা চলে ভাসি।
এই বাংলা শরতের রাণী,
শিউলি ফুল ফোটে।
নদীর কুলে কাশফুল গুলো
সারি বেধে ওরা ওঠে।
এই বাংলা পাহাড় ঘেরা,
সবুজ ঘেরা বন।
এই বাংলা ছেড়ে অন্য কোথাও,
আমার যেতে চায় না মন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM