বিএফইউজে সভাপতি গাজীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছে আরইউজে
রাজশাহী ব্যুরো ঃবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আরইউজে মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও আরইউজের সাবেক সভাপতি সরদার আবদুর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আরইউজের সদস্য ডালিম হোসেন শান্ত, দৈনিক সংগ্রামের রিপোর্টার মেসবাউল ইসলাম দিনার, ইসলামিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রেজাউল ইসলাম প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM