বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী
সালমান হাসান, মুন্সীগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও শামসুদ্দিন হাওলাদার নামের এক ব্যক্তিকে হত্যা মামলার আসামী করা হয়েছে।
শামসুদ্দিনের বাড়ী টঙ্গিবাড়ী উপজেলার পূর্ব আলদি গ্রামের ইছা হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ছাত্র জনতা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজার হযরত শাহ্ জালাল সুপার মার্কেটের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে শিক্ষার্থীদের উপর হামলায় শামসুদ্দিন হাওলাদার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল না। কিন্তু ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি করার উদ্যেশ্যে তাকে মামলায় আসামি করা হয়।
আমরা এ মামলায় নিরপরাধ একজন ব্যক্তিকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শামসুদ্দিন হাওলাদারকে এ মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানাই।
একসাথে শামসুদ্দিন হাওলাদারের মত নিরপরাধ কাউকে যেনো মামলা দিয়ে হয়রানি করা না হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM