রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আরইউজের নেতৃবৃন্দের সাথে রামেবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের সৌজন্য স্বাক্ষাত ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে রাজশাহীর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সন্মানিত সম্পাদক , বার্তা সম্পাদক , ব্যুরো প্রধান , ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । দীর্ঘ বক্তব্য ও প্রশ্নোত্তর শেষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আরইউজের নেতৃবৃন্দের সাথে অনির্ধারিত মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ভিসি মহোদয় অত্যন্ত গুরুত্বের সাথে নেতৃবৃন্দের সাথে কথা বলেন । এসময় ইউনিয়নের সাবেক দুই সভাপতি সাংবাদিক ও গ্রন্থকার সরদার আবদুর রহমান, সিনিয়র সাংবাদিক কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, বর্তমান সভাপতি আব্দুল আওয়াল, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM