রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু।
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার রাতে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত নারীর নাম শাকিলা (২০)। তিনি রাজশাহীর বাগমারা এলাকার বাসিন্দা। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এ সময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল রাতে মারা যান শাকিলা।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর উপসর্গগুলো জটিল হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এই চিকিৎসক আরও বলেন, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে। রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে।
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯ জন চিকিৎসাসেবা নিচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM