1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন

রাজবাড়ীর বরাট একতা ক্লাব ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

রাজবাড়ীর বরাট একতা ক্লাব ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার সদর বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বরাট বাজার সংলগ্ন একতা ক্লাবের নিজস্ব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় দুরন্ত বরাট একতা ক্লাব ৪-২ গোলে কিং স্টার বরাট একতা ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।

টুর্নামেন্টের আহবায়ক ও বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের তত্ত্বাবধায়নে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাট ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেলিম, বরাট একতা ক্লাবের সহ-সভাপতি মো. রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামীম, সাবেক ফুটবলার মো. খোকন, মো. জাহাঙ্গীর প্রমুখ।

টুর্নামেন্টের আহবায়ক মো. রাজন সরদার বলেন, খেলোয়াড়দের মান উন্নয়নে ক্লাবের ৯৮ জন খেলোয়াড় নিয়ে ৭ দলের মধ্যে এ খেলা লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD