সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তিলকপুর ইউপি চেয়ারম্যান সজল সহ নয় জনের বিরুদ্ধে মামলা ।
মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো ঃসরকারি চাল বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে জয়পুরহাটের তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম মাহবুব সজল, ইউপি সচিব সাজেদুল ইসলাম, ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টু, বাদশা আলমসহ ৯ জনের নামে মামলা দায়ের করেছে র্যাব। ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুদকৃত ৬.২ মেট্রিক টন সরকারি চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত স্বামীনাথের ছেলে রিতুল দাস (৫০) ও মৃত খোরশেদ আলমের ছেলে সাজেদুর রহমান বিপ্লব।
পলাতক আসামীরা হলেন, তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বাবনিগ্রামের আবুল মন্ডলের ছেলে সেলিম মাহবুব সজল, হাজরাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে ইউপি সচিব সাজেদুল ইসলাম, মির্জাপুর মধ্যপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ পিন্টু, তিলকপুর পুরাতন বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ইউপি সদস্য মোঃ বাদশা আলম, ভাটকুড়ি গ্রামের রশিদুল, বাবলুর ছেলে রনি, তিলকপুরের মৃত সোলায়মান আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে ঝোপেল মোল্লা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM