
রাজাধিরাজ হে মহারাজ
কাউকে যদি চাও,
রাজত্ব দাও, ইচ্ছে হলে
আবার কেড়ে নাও।
যাকে ইচ্ছে দাওগো তুমি
ধরাতে সম্মান,
কাউকে আবার কর্ম দোষে
করো অপমান।
হে পরোয়ার তোমার হাতে
সবারই কল্যাণ,
নিশ্চয়ই তুমি সব বিষয়ে
সর্বশক্তিমান।
আলোকিত দিনকে করো
রাতের মাঝে লীন,
রাত থেকে ফের কর যে বের
আলোর নতুন দিন।
মৃত কে দাও জীবন তুমি
জীব কে দাও মরণ,
যাকে ইচ্ছে রিজিক দৌলত
দাও গো অফুরান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM